আজ ঘরের মাঠে নামছে গুজরাট টাইটানস, প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স
আইপিএল ২০২৫ এর নবম ম্যাচে মুখোমুখি শুভমন গিল এর গুজরাট টাইটানস ও হার্দিক পাণ্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স। দুটি দলই এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পায়নি । গুজরাট হেরেছে পাঞ্জাব কিংস এর কাছে আর মুম্বাইকে হার মানতে হয়েছিল চেন্নাই সুপার কিংস এর কাছে । নির্বাসন থাকায় হার্দিক এর বদলে মুম্বইয়ের অধিনায়কত্ব পালন করেছিলেন সূর্য কুমার যাদব , নির্বাসন উঠে যাওয়ায় নেতৃত্বে ফিরবেন হার্দিক ই।মুম্বইয়ের টপ অর্ডার বিগত ম্যাচে সম্পুর্ন ব্যর্থ হয়েছিল , রানের খাতা খুলতে পারেননি মুম্বাইকে পাঁচ বারের আইপিএল জেতানো অধিনায়ক রোহিত শর্মা, ওপর ওপেনার রায়ান রিকলেন্টিন ৭ বলে ১৩ রান করতে সক্ষম হয়েছিলেন । ম্যাচের ভালো শুরু করতে দুই ওপেনারের ফর্মে ফেরা অত্যন্ত জরুরি। মিডল অর্ডারের ব্যাটারদেরকে ও আরো দায়িত্ব নিয়ে রান তোলার গতি বাড়াতে হবে । মুম্বাই ইন্ডিয়ান্স এর বোলিং লাইন আপের প্রধান স্তম্ভ জসপ্রিত বুমরা চোট সরিয়ে কবে মাঠে ফিরবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না , যা মুম্বই শিবিরের কাছে বড় চিন্তার বিষয় । তার অনুপস্থিতিতে ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারকে দায়িত্ব সামলাতে হবে।গত ম্যাচে হারলেও মুম্বাই দলের ইতিবাচক একটা বিষয় ভিগনেশ পুথুর । চেন্নাইয়ের বিপক্ষে তিনি ৩ উইকেট নিয়েছিলেন।গুজরাট টাইটানস গত ম্যাচে পাঞ্জাব কিংস এর বড় রানের বিরুদ্ধে ভালো লড়াই করেছিল , যদিও তারা জিততে ব্যর্থ হয়েছিল। গুজরাটের ব্যাটিং লাইন আপ নিয়ে অতটা চিন্তা না থাকলেও বোলারদের ফর্ম অধিনায়ক শুভমন গিলকে চাপে রেখেছে । মহম্মদ সিরাজ এর মত বোলার ৪ ওভারে ৫৪ রান দিয়েছিলেন । রশিদ খান , কাগিসো রাবাদার মত বোলাররাও বিশেষ সুবিধা করতে পারেননি। বোলাররা ফর্মে ফিরলেই ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারবে গুজরাট টাইটানস। ব্যাটিং লাইনআপ এ তেমন কোনো পরিবর্তন এর প্রয়োজন নেই । দেখা যাক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজকে কোন দল জয়ের মুখ দেখতে পারে ?

.jpeg)
0 Comments